October 14, 2026, 5:17 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

কোনো আসামি যেন জামিন না পায়: বৈষম্যবিরোধী আন্দোলন

যমুনা নিউজ বিডি: ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে সংঘটিত হত্যাকাণ্ডের করা মামলায় কোনো আসামি যাতে জামিন, অব্যাহতি বা খালাস না পান সেজন্য কয়েকদফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় এ দাবি জানানো হয়।

এরপর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনের সভাপতি রিফাত রশীদ। তিনি বলেন, ট্রাইব্যুনাল থেকে হুমায়ুন কবির পাটোয়ারির মত লোকদেরকে জামিন দেওয়া হচ্ছে। অজুহাত দেখিয়েছে সে অসুস্থ। যখন আমার ভাইদের ওপর গুলি চালিয়েছে তখন কি অসুস্থ ছিল না?’

তিনি বলেন, আমরা বলতে চাই যারা এ ধরনের অসত্য দাবি (অসুস্থতা) আনছে তাদের জামিন যেন মঞ্জুর না হয় সে বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তাছাড়া আওয়ামী লীগ হলো কালসাপ। তাদেরকে যতই দুধ কলা দিয়ে পোষেন না কেন তারা সুস্থ হয়েই ছোবল মারবে। আওয়ামী লীগকে কোনো প্রকার মানবিক কারণে জামিন দেওয়ার যে জায়গাটা আমাদের কাছে যৌক্তিক নয়।

বৈষম্যবিরোধী আন্দোলনের দাবিগুলো হলো- জুলাই-আগস্টের কোনো মামলায় কোনো অপরাধী যাতে জামিন, অব্যাহতি বা খালাস না পান, সেটি নিশ্চিত করতে হবে, জুলাই হত্যাকাণ্ডে যারা সহায়তা (ফ্যাসিলিটেট) করেছেন, সে সকল ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারিক আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের বিষয়ে তদন্তের ক্ষেত্রে একটি বিশেষ তদন্ত টিম ও স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

এইদিন জুলাই অভ্যুত্থান সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামিকে জামিন দেওয়ার প্রতিবাদে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে ‘ট্রাইব্যুনাল ঘেরাও কর্মসূচি’ পালন করে একদল ছাত্র-জনতা। দুপুরে ট্রাইব্যুনালের প্রবেশমুখ হাইকোর্টের মাজার গেইটের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

পরে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম সাংবাদিকদের বলেন, ৫ আগস্টের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালের দেড় বছরে প্রথম একজন আসামি শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। ট্রাইব্যুনালের জামিন দেওয়ার এখতিয়ার রয়েছে। এটা দেশের অন্যান্য আইনেও আছে, আমাদের আইনেও আছে। জামিন সাধারণত দুটি কারণে দেওয়া হয়। একটি হলো মামলায় যদি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ না থাকে অথবা অভিযোগটা সুনির্দিষ্ট না হয়। এই আসামিকে শুধুমাত্র মানবিক কারণে জামিন দেওয়া হয়েছে।

তিনি বলেন, কারা কর্তৃপক্ষের প্রতিবেদন অনুযায়ী, এই আসামি বেশ কিছু জটিল রোগে আক্রান্ত। শর্ত আরোপ করে তার জামিন মঞ্জুর করেন আদালত।

তামিম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বিচারে আমরা কেউই কোনো ক্ষেত্রে আপোষ করবো না। করার কোনো সুযোগও নেই। কারণ এ দেশে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। এটা যুগে যুগে নয়, শতাব্দীতে দু-একবার হয়।

গত ১১ জানুয়ারি জুলাই-আগস্টে গণ-অভ্যূত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি লক্ষ্মীপুর সদরের আওয়ামী লীগের সভাপতি ও জেলা সদরের চররুহিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারিকে জামিন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই হত্যাকাণ্ডে বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটাই প্রথম কোনো জামিনের আদেশ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD