October 14, 2026, 1:36 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

শীতকালে সুস্থ থাকতে খেতে পারেন এই ৪ ফল

যমুনা নিউজ বিডি: শীতকালে রুক্ষতার পাশাপাশি অনেকেরই সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত হচ্ছেন। এর বাইরেও শীতের বৈরী আবহাওয়া ত্বকের জন্য বয়ে আনে নানা ধরনের সমস্যা। শীতকালে রোগ প্রতিরোধক্ষমতা স্বাভাবিকের তুলনায় খানিক কমে যায়। সেই সঙ্গে দেখা দেয় নানা শারীরিক সমস্যা।

শীতকালে নিজেকে সুস্থ রাখতে বেশি করে খেতে হবে টকজাতীয় ফল। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা গেছে, শীতকালে টকজাতীয় কোন ফল বেশি করে খেতে হবে। চলুন জেনে নেয়া যাক–

১. কমলালেবু: শীতে সুস্থ থাকতে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে কমলালেবুর কার্যকারিতা ভীষণ। বিটা ক্যারোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ কমলালেবু সর্দি-কাশি এবং নানা সংক্রমণ বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করতে কার্যকরী। হজম শক্তি বাড়াতেও এই ফল বেশ উপকারী। কমলালেবুতে আছে ভিটামিন সি ও ক্যালসিয়াম। হাড় এবং দাঁতের যত্ন নিতে এই দুই উপকরণ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

২. জলপাই: জলপাইয়ে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং সি। শীতকালীন ঠান্ডা লাগা, জ্বর, সর্দি-কাশির মতো সমস্যা তাড়াতেও এই ফল ভীষণ কার্যকরী। সেই সঙ্গে বাতের ব্যথা, হাঁপানি উপশমেও জলপাই দারুণ কার্যকরী।

৩. আমলকী: চুল থেকে ত্বক যত্নে রাখতে ভিটামিন সি সমৃদ্ধ আমলকী সত্যিই ভীষণ কার্যকরী। শীতকালে রোজকার ডায়েটে একটি করে আমলকী রাখতে পারেন। অনেক সমস্যার সমাধান পাবেন। শীতকালে রোগবালাই লেগেই রয়েছে। রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে আমলকীর ভূমিকা গুরুত্বপূর্ণ।

৪. বরই: ফাইটোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ কুল হজমের জন্য খুবই ভালো। বরইয়ে আছে ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়ামসহ নানা প্রয়োজনীয় উপাদান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD