October 14, 2026, 6:19 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

আহত জুলাই যোদ্ধাদের দক্ষতা উন্নয়নে চলচ্চিত্র নির্মাণ কোর্সের উদ্বোধন

যমুনা নিউজ বিডি: আহত জুলাই যোদ্ধাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চলচ্চিত্র নির্মাণ কোর্স উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার রাজধানীর কল্যাণপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। এর মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত ১০টি কোর্সের মধ্যে প্রথম পর্যায়ে ৫টি কোর্সের যাত্রা শুরু হলো।

সচিব বলেন, ‘জুলাই যোদ্ধাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে ও রক্তের উপর দাঁড়িয়ে আমরা নতুন দেশ বিনির্মানের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং ঐক্যবদ্ধ আছি। যাদের অঙ্গহানি হয়েছে, চোখ হারিয়েছেন বা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, তাদের জন্য আমাদের অকুণ্ঠ সমবেদনা। আজ যেসব জুলাই যোদ্ধারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদেরকে পেয়ে আমরা সৌভাগ্যবান।’

প্রথম পর্যায়ে প্রশিক্ষণে থাকবে বেসিক ফিল্ম, চিত্রনাট্য লিখন, চলচ্চিত্র সম্পাদনা, সেট ডিজাইন এবং প্রামাণ্যচিত্র নির্মাণ বিষয়ে পাঁচটি কোর্স।

সচিব অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের কোর্সের বিষয়গুলো আত্মস্থ করে এবং এর নান্দনিক দিকগুলো অনুধাবন করে নিজেদের সমৃদ্ধ করতে এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান।

এই কোর্সের পরিকল্পনাকারী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমকে স্মরণ করেন তিনি। এছাড়া, আর্থিক ও প্রশাসনিক জটিলতা সমাধান করে কোর্স আয়োজনের জন্য বিসিটিআই-এর প্রধান নির্বাহী ও অন্যান্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান। পাশাপাশি আন্তরিক সহযোগিতার জন্য জুলাই ফাউন্ডেশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নিস্তার জাহান কবীর, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক রফিকুল আনোয়ার রাসেল এবং লাবিব নাজমুছ ছাকিব। বিসিটিআই-এর উপপরিচালক মো. মোকছেদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন।

দুই পর্যায়ে অনুষ্ঠেয় এই স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রথম পর্যায়ে ৮০ জন জুলাই যোদ্ধাকে প্রশিক্ষণ দেওয়া হবে।

এরপর সচিব মাহবুবা ফারজানা বিসিটিআই-এর নবনির্মিত ‘সাউন্ড রেকর্ডিং স্টুডিও’ উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD