October 14, 2026, 7:54 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ইসিতে ৪৬৯ প্রার্থীর আপিল, শুনানি শুরু শনিবার

যমুনা নিউজ বিডি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফেরত পেতে ও মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আবেদন জমা পড়েছে। শেষ দিনে শুক্রবার (৯ জানুয়ারি) একক দিনে ১৭৬টি আপিল জমা পড়ে।

ইসিতে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এই আপিল গ্রহণ করা হয়। এরপর শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু হবে শুনানি। প্রতিদিন ৭০টি আবেদনের শুনানি করবে ইসি।

নির্বাচন কমিশন জানায়, শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হবে এবং ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরের দিন, রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী আপিল শুনানির তারিখ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এদিকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) শেষ দিনে উপচে পড়া ভিড় দেখা গেছে। নির্ধারিত সময় বিকেল ৫টা পেরিয়ে গেলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে স্থাপিত কেন্দ্রীয় আপিল বুথে আবেদন গ্রহণ চলে। শেষ দিনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৩১ জন মনোনয়নপ্রার্থী ইসিতে আপিল করেছেন।

এর আগে, আপিল দায়েরের প্রথম দিন ৪২টি, দ্বিতীয় দিন ১২২, তৃতীয় দিন ১৩১ ও চতুর্থ দিন বৃহস্পতিবার ১৭৪টি আবেদন জমা পড়েছে।

কেন্দ্রীয় বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সকাল থেকেই মনোনয়নপ্রার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিকেল ৫টা পর্যন্ত সময় নির্ধারিত থাকলেও এর আগেই যারা নির্বাচন ভবনে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আপিল করার সুযোগ দেওয়া হয়। সে কারণে সন্ধ্যা ৬টা পর্যন্ত আপিল গ্রহণ কার্যক্রম চালু রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD