October 14, 2026, 7:55 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

দুইদিনে ইসিতে ১৬৪ আপিল

যমুনা নিউজ বিডি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১২২টি আপিল আবেদন জমা পড়েছে। এ নিয়ে দুইদিনে মোট আপিল আবেদন দাঁড়িয়েছে ১৬৪টি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ইসির এ সংক্রান্ত কেন্দ্রীয় বুথ থেকে এসব তথ্য জানানো হয়।

ইসি জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিন ইসিতে মোট ১২২টি আবেদন জমা পড়েছে। দুইদিনের আপিলে মোট ১৬৪ আবেদন পড়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৪২ জন।

ইসির তথ্যানুযায়ী, মঙ্গলবার ১০ অঞ্চলে মোট ১২২টি আবেদন পড়েছে। এর মধ্যে রংপুর অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১৭টি, খুলনা অঞ্চলে ১৬টি, বরিশাল অঞ্চলে ৫টি, ময়মনসিংহ অঞ্চলে ১৬টি, ঢাকা অঞ্চলে ২৩টি, ফরিদপুর অঞ্চলে ৫টি, সিলেট অঞ্চলে ৮টি, কুমিল্লা অঞ্চলে ১৪টি এবং চট্টগ্রাম অঞ্চলে ৮টি আপিল আবেদন জমা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD