October 14, 2026, 7:56 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

পররাষ্ট্র উপ‌দেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, হলো যে কথা

যমুনা নিউজ বিডি: অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌহিদ হোসেনের স‌ঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আলাপকালে তারা দুজনই বিভিন্ন ক্ষেত্রে বাংলা‌দেশ ও পা‌কিস্তা‌নের ম‌ধ্যে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

রোববার (৪ জানুয়া‌রি) তৌহিদ হোসেন ও ইসহাক দা‌রের ফোনালাপের এ তথ‌্য প্রকাশ করে‌ বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপ‌দেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে দুই নেতা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক পর্যালোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আলাপকালে এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও মতবিনিময় করেছেন তারা। একইসঙ্গে এই গতিশীলতার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার বিষ‌য়ে সম্মত হয়েছেন দুজন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই নতুন গতি পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক। উভয় দেশই আন্তর্জাতিক পরিমণ্ডলে একে অপরকে বেশ গুরুত্ব দিচ্ছে। গত দেড় বছরে বেশ কয়েক দফায় সাক্ষাৎ করেছেন দুই সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিরা। প্রতিবারের সাক্ষাতেই বাণিজ্য ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি প্রকাশ পেয়েছে দুই দেশের নেতাদের মধ্যে।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD