October 14, 2026, 8:47 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ভেনেজুয়েলা সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

যমুনা নিউজ বিডি: ভেনেজুয়েলা সীমান্তে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। যুক্তরাষ্ট্রের হামলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হয়েছেন বলে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তার পরিপ্রেক্ষিতে পেত্রো এ নির্দেশ দেন।

বোগোতা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পেত্রো ওয়াশিংটনের পদক্ষেপকে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর ‘আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন এর ফলে মানবিক সংকট সৃষ্টি হবে।

পরিস্থিতি সংলাপের মাধ্যমে সমাধান সম্ভব উল্লেখ করলেও বামপন্থী এই নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান, তিনি ভেনেজুয়েলা সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

তবে, মাদুরো আটক হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি পেত্রো। যদিও ভেনেজুয়েলার এই নেতা আঞ্চলিকভাবে তার সরকারের অন্যতম ঘনিষ্ঠ মিত্র।

এর আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) ও জাতিসংঘের তাৎক্ষণিক বৈঠক আহ্বান করেন।

চলতি বছর কলম্বিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে রয়েছে, যা তাকে এই আহ্বান জানানোর সুযোগ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD