October 14, 2026, 4:49 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার

যমুনা নিউজ বিডি: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক গতি দেখা যাচ্ছে। সর্বশেষ হিসাবে বাংলাদেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৮৬ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৩ দশমিক ১৮ বিলিয়ন ডলার।

বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৩০ ডিসেম্বর পর্যন্ত এই গ্রস রিজার্ভের বিপরীতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ২৮ হাজার ৫১৭ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২ হাজার ৭৯৮ দশমিক ৩২ মিলিয়ন ডলার এবং একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৮ হাজার ১১২ দশমিক ৩০ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়। বর্তমানে এই হিসাব পদ্ধতিই আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মানদণ্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD