October 14, 2026, 8:48 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

যমুনা নিউজ বিডি: ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসী ও বিশ্ববাসীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি নববর্ষে আনন্দ, শান্তি, কল্যাণ, সমৃদ্ধি, গণতন্ত্র ও মানবাধিকারের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তারেক রহমান তার বাণীতে বলেন, ইংরেজি নববর্ষ অতীতের অভিজ্ঞতা থেকে নতুন বার্তা নিয়ে আসে এবং পুরোনো বছরের গ্লানি মুছে নতুন আশা, আনন্দ ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। তিনি উল্লেখ করেন, ১ জানুয়ারি এখন একটি আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী নিজ নিজ সংস্কৃতি ও ঐতিহ্য অক্ষুণ্ন রেখে অংশগ্রহণ করে। নববর্ষ কেবল একটি উৎসব নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার প্রতিফলন।

নতুন বছরে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, এমন একটি রাষ্ট্র গঠনের প্রত্যাশা রয়েছে যেখানে প্রত্যেক নাগরিক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ স্বাধীন থাকবে। গত বছরের স্মৃতিচারণ করে তিনি বলেন, সাফল্যের পাশাপাশি তিক্ত অভিজ্ঞতা ও প্রিয়জন হারানোর বেদনাও আমাদের জীবনের অংশ।

তিনি বলেন, নববর্ষে অঙ্গীকার হতে হবে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার গঠন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা এবং গণতন্ত্র পুনরুজ্জীবনে একযোগে কাজ করা। তারেক রহমান অভিযোগ করেন, গণবিরোধী পরাজিত শক্তি দীর্ঘদিন জনগণের অধিকার হরণ করে রেখেছিল; এখন সব গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ প্রয়াসে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD