October 14, 2026, 9:44 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

দিল্লিতে রেড এলার্ট জারি

যমুনা নিউজ বিডি: দিল্লিতে রেড এলার্ট জারি বছরের শেষপ্রান্তেও স্বস্তিতে নেই ভারতের রাজধানী দিল্লি। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গোটা শহর। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। যোগাযোগ ব্যবস্থারও নাকাল দশা।

সোমবার দিল্লির আকাশ এতটাই ঝাপসা ছিল যে দৃশ্যমানতা আশঙ্কাজনকভাবে কমে যায়। পরিস্থিতি বিবেচনা করে আবহাওয়া দপ্তর মঙ্গলবার সকালে রেড অ্যালার্ট জারি করেছে।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ও সফদরজং এলাকায় সকাল আটটায় দৃশ্যমানতা ছিল মাত্র ৫০ মিটার, যা পরবর্তীতে সামান্য উন্নত হয়ে ১০০ মিটারে পৌঁছায়।

কুয়াশার এই ভয়াবহতা সবথেকে বেশি প্রভাব ফেলেছে বিমান পরিষেবায়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট এবং বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার প্রায় ১২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া আটটি বিমানের পথ পরিবর্তন এবং প্রায় ২০০টি ফ্লাইট দেরিতে চলাচল করছে। বিমানবন্দর বর্তমানে ‘ক্যাটেগরি-৩’ প্রযুক্তির সহায়তায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

অন্যদিকে কুয়াশার কারণে রেল পরিষেবাও বিঘ্নিত হয়েছে, বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে চলছে। কুয়াশার এই দাপট আরও বেশ কিছুদিন চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালকে কুয়াশার আনুষ্ঠানিক মৌসুম হিসেবে ঘোষণা করেছে।

যাতায়াতের সমস্যার পাশাপাশি দিল্লির বাসিন্দাদের নতুন করে চিন্তায় ফেলেছে বাতাসের গুণমান। সোমবার দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই ৪০১ রেকর্ড করা হয়েছে। যা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মানদণ্ড অনুযায়ী ‘গুরুতর’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। আগের দিন এই সূচক ৩৯০-এর ঘরে অর্থাৎ ‘খুব খারাপ’ পর্যায়ে থাকলেও ২৪ ঘণ্টার ব্যবধানে তা আরও অবনতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD