October 14, 2026, 4:50 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ৪১৯ টন পেঁয়াজ

যমুনা নিউজ বিডি: দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ দিয়ে ৪১৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে। সোমবার (৮ অক্টোবর) সকাল থেকে সারাদিনে পর্যায়ক্রমে ভারতীয় ট্রাকে এসব পেঁয়াজ আমদানি করা হয়।

সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সারাদিনে ৪১৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে। আজকে নতুন করে এই বন্দর দিয়ে ১০ জন ব্যবসায়ীর বিপরীতে ২৭টি আইপি ইস্যু হয়েছে এবং ২৯৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে, সরকার সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার পর সোনামসজিদ বন্দর দিয়ে ৩০ জন ব্যবসায়ীর বিপরীতে ৩০টি আইপি ইস্যু হয়েছে এবং ৯০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়া গতকাল দুইজন আমদানিকারক ৬০ মেট্রিক টন পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি করেছিলেন।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর সর্বশেষ ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD