October 13, 2026, 10:35 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বলুনতো ছবির বোরকা পরা আপা কে?

বলুন তো কে এই বোরকা পরা আপা’? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথাটি লিখে অনেক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাব্ন্তী কর। আজ বিকেলে নাটকের শুটিংয়ের ফাঁকে সহ-শিল্পীর সঙ্গে মূলত ছবিগুলো তুলেছেন বলে জানান তিনি।

প্রশ্ন হচ্ছে, সেই সহ-সহশিল্পী কেন বোরকা পরেছেন? এ বিষয়ে জানতে চাইলে এনটিভি অনলাইনকে ঊর্মিলা বলেন, ‘জাহিদ হাসান ভাইয়ার সঙ্গে অভিনয় করছি। নাটকের একটি দৃশ্যে তিনি বোরকা পরেন। গল্পের প্রয়োজনে তাঁকে বোরকা পরতে হয়েছে। শুটিং করার ফাঁকে মজা করেই ছবিগুলো আমরা তুলেছি।’

জাহিদ হাসান ও ঊর্মিলা ‘নার্ভাস ব্রেকডাউন’ শিরোনামে নাটকের শুটিং করছেন। সিরাজগঞ্জে জাহিদ হাসানের নিজের বাড়িতে শুটিং হচ্ছে। অভিনয়ের পাশাপাশি নাটকটি পরিচালনা করছেন জাহিদ হাসান নিজেই।

এ বিষয়ে ঊর্মিলা বলেন,‘সিরাজগঞ্জে আমি প্রথমবার এসেছি। খুব সুন্দর জায়গা। জাহিদ হাসান ভাইয়ার বাড়িতে শুটিং করতে অনেক ভালো লাগছে। জাহিদ ভাইয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা বরাবরই চমৎকার।এবারও ভালো লাগছে।’

নাটকটির গল্পে সম্পর্কে ঊর্মিলা বলেন, ‘খুব ব্যতিক্রমী একটা গল্প। সুন্দর একটা বার্তা আছে নাটকের গল্পে। নাটকটি লিখেছেন দীপ্ত সূর্য।’

‘নার্ভাস ব্রেকডাউন’ নাটকটি আসছে ঈদে এটিএন বাংলা চ্যানেলে প্রচারিত হবে বলে জানান ঊর্মিলা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD