October 14, 2026, 5:43 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

নতুন পে স্কেল, সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৭০ থেকে ১০০ শতাংশ!

যমুনা নিউজ বিডি: সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ শুরু করেছে নবগঠিত পে কমিশন। এ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠন ইতোমধ্যেই নিজেদের প্রস্তাব জমা দিয়েছে কমিশনের কাছে।

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের প্রস্তাবে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং বর্তমান ২০টি গ্রেড কমিয়ে ১২টিতে নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আব্দুল মালেক বলেন, সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছিল ২০১৫ সালে। নিয়ম অনুযায়ী ২০২০ সালে নতুন পে স্কেল হওয়ার কথা থাকলেও তা হয়নি। ফলে সরকারি কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তিনি আরও বলেন, যদি নিয়মিত হতো, তাহলে ২০২০ সালে বেতন দ্বিগুণ হতো এবং ২০২৫ সালে তা প্রায় ৩৩ হাজার টাকায় পৌঁছাত। তাই এবার বেতন কাঠামোতে যথাযথ সমন্বয় আনা জরুরি।

অন্যদিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার জানিয়েছেন, নতুন পে স্কেলের প্রস্তাব আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে সরকারের কাছে জমা দেওয়া হতে পারে। তিনি বলেন, আমরা যে ইঙ্গিত পাচ্ছি, তাতে বেতন ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এমনকি কিছু ক্ষেত্রে তা ১০০ শতাংশ পর্যন্তও হতে পারে।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, বেতন-ভাতা দ্বিগুণ করা হলে সরকারের বছরে প্রায় ৮০ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। গড়ে ৯০ শতাংশ বৃদ্ধি হলে এ ব্যয় দাঁড়াতে পারে ৭০-৭৫ হাজার কোটি টাকায়, আর ৮০ শতাংশ বৃদ্ধি হলে ব্যয় হবে ৬৫-৭০ হাজার কোটি টাকা।

নতুন পে স্কেলে শুধু বেতন নয়, ভাতা কাঠামোতেও বড় পরিবর্তন আনার পরিকল্পনা আছে। লক্ষ্য মুদ্রাস্ফীতি বিবেচনায় জীবনযাত্রার মান সমন্বয় এবং সরকারি কর্মচারীদের ক্রয়ক্ষমতা পুনরুদ্ধার করা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD