October 14, 2026, 5:43 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

রেমিট্যান্স প্রবাহ: নভেম্বরের প্রথম ৪ দিনে এসেছে ৪৬১ মিলিয়ন ডলার

যমুনা নিউজ বিডি: চলতি নভেম্বর মাসের প্রথম চারদিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রাথমিক হিসেবে দেখা যায়, ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৪৬১ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ে আগত ২৯৫ মিলিয়ন ডলারের তুলনায় ৫৬ দশমিক ৬ শতাংশ বেশি। শুধু ৪ নভেম্বরই রেমিট্যান্স এসেছে ১৩১ মিলিয়ন ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-৪ নভেম্বর) মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১০ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-৪ নভেম্বর ২০২৪) এই অঙ্ক ছিল ৯ দশমিক ২৩ বিলিয়ন ডলার। অর্থাৎ চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবৃদ্ধি ১৪ দশমিক ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বৈধ চ্যানেল ব্যবহার উৎসাহিত করা, প্রণোদনা সুবিধা এবং হুন্ডি রোধে কঠোর তদারকির ফলে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডলার আয়ের এই ধারা বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD