October 14, 2026, 4:49 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

রসুন ভর্তা বানাবেন যেভাবে

যমুনা নিউজ বিডি: সুস্বাদু ও স্বাস্থ্যকর রসুন ভর্তা খেতে পারেন গরম ভাতের সঙ্গে। ঝাল ভর্তাটি স্বাদে ভিন্নতা নিয়ে আসবে। জেনে নিন রেসিপি।

উপকরণ
রসুন- ২৫০ গ্রাম
পেঁয়াজ কুচি- ১ কাপ
পেঁয়াজ পাতা কুচি- ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি- ১/৪ কাপ
কাঁচামরিচ- ৪টি (কুচি)
শুকনা মরিচ- ২টি (কুচি)
সরিষার তেল- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
সয়াবিন তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালি
রসুনের কোয়াগুলো আলাদা করে ফ্রাই প্যানে টেলে নিন। মাঝারি আঁচে ভালো করে নাড়তে হবে। প্রায় আধা ঘণ্টা পর রসুন নরম হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করুন। হালকা গরম থাকা অবস্থায়ই খোসা ছাড়িয়ে নিন। হাত দিয়ে চটকে ভর্তা করুন রসুন।
ফ্রাইপ্যানে সয়াবিন
তেল গরম করুন। শুকনা মরিচ সামান্য ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ হালকা বাদামি হলে রসুন, কাঁচামরিচ কুচি ও স্বাদ মতো লবণ দিয়ে কয়েক মিনিট ভাজুন। ধনেপাতা কুচি ও পেঁয়াজ পাতা কুচি দিয়ে আরও খানিকক্ষণ ভাজুন। চুলা বন্ধ করে সরিষার তেল দিয়ে নেড়ে নিন। সাজিয়ে পরিবেশন করুন মজাদার রসুন ভর্তা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD