October 14, 2026, 10:28 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বৈদেশিক ব্যাংকিং সেবা আধুনিকীকরণে মে ইন্টারন্যাশনালের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি

যমুনা নিউজ বিডি: এনআরবিসি ব্যাংক বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ব্যাংকিং সেবা সহজ, দ্রুততর ও নিরাপদ করতে মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় তথ্য-প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিক ভেসেল মুভমেন্টস, কন্টেইনার ট্র্যাকিং এবং আমদানিকৃত পণ্যের মূল্য যাচাই করবে এনআরবিসি ব্যাংক। বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে সেবা প্রদান ও গ্রহণ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দু‘টি।

এনআরবিসি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান এবং মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমিনুল কবির চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, ইন্টান্যাশনাল ডিভিশনের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম, মে ইন্টারন্যাশনালের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়লা কাওকাইন আরা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মে ইন্টান্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেড তথ্য প্রযুক্তি নির্ভর ম্যারিটাইম ডাটা ও পণ্যের মূল্য এনালাইটিক্সের আধুনিক প্লাটফর্ম। এই প্লাটফর্মের মাধ্যমে এনআরবিসি ব্যাংকের ডিউ ডিলিজেন্স প্রক্রিয়া আরো উন্নতকরণ এবং বৈদেশিক বাণিজ্য-সম্পর্কিত ঝুঁকি কমানো সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD