October 14, 2026, 8:38 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

কিমা পুরি তৈরির রেসিপি

যমুনা নিউজ বিডি: বিকেলের নাস্তায় পুরি হলে জমে যায় বেশ। বেশিরভাগ ক্ষেত্রেই এই পুরি বাইরে থেকে কিনে আনা হয়। কিন্তু সেগুলো অনেক বেশি অস্বাস্থ্যকর হওয়ার ভয় থাকে। কারণ বাইরের দোকানগুলোতে সাধারণত একই তেল অনেকবার ব্যবহার করা হয়। তাই বাইরের খাবার এড়িয়ে যাওয়াই ভালো। এর বদলে বাড়িতে তৈরি করে নিতে পারেন সুস্বাদু কিমা পুরি। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

মাংসের কিমা- আধা কাপ

আদা বাটা- আধা চা চামচ

রসুন বাটা- আধা চা চামচ

কাঁচা মরিচ কুচি- ৫-৬ টি

পেঁয়াজ কুচি- আধা কাপ

ধনিয়া পাতা কুচি- ২ টেবিল চামচ

পুদিনা পাতা কুচি- ২ টেবিল চামচ

ময়দা-২ কাপ

টেস্টিং সল্ট- ১/২ চা চামচ

লবণ- স্বাদমতো

তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন

এককাপ পানি, আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে কিমা সেদ্ধ করে নিন। কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ হালকা ভেজে কাঁচা মরিচ কুচি, টেস্টিং সল্ট, ধনিয়া পাতা ও পুদিনা পাতা দিয়ে ভাজাভাজা হলে নামিয়ে নিন।

ময়দার সঙ্গে ৫ টেবিল চামচ তেল ও লবণ দিয়ে ঝরঝরে করে নিন। এরপর তাতে পরিমাণমতো পানি মিশিয়ে মথে নিন। ময়দার ডো ভাগ করে নিন। একটি করে ডো-এর ভেতর কিমা দিয়ে ভালোমতো মুড়ে নিন। এবার আলতো হাতে রুটির মতো বেলে নিন। এভাবে সবগুলো পুরি তৈরি করে নিন।

এবার কড়াইতে তেল গরম করে তাতে পুরিগুলো ভেজে তুলুন। চুলার আঁচ মিডিয়াম লো রাখবেন, নয়তো পুরি পুড়ে যেতে পারে। সোনালি রঙের হয়ে এলে পুরিগুলো তুলে নিন। এবার সস বা সালাদ দিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু কিমা পুরি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD