October 14, 2026, 10:27 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

২২ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৫৫৯ কোটি টাকা

যমুনা নিউজ বিডি: প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে চলতি সেপ্টেম্বর মাসেও। এ মাসের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ২৫ হাজার ৫৫৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এর মধ্যে গতকাল (২২ সেপ্টেম্বর) এসেছে ৭৮০ কোটি ৮০ লাখ টাকা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি জানান, গত বছরের সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে ১৭৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে প্রবাসী আয় বেড়েছে ৩২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বা ১৮ দশমিক ৪০ শতাংশ।

চলতি বছরের ১ জুলাই থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৬৯৯ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ে এসেছিল ৫৯০ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের তুলনায় চলতি বছর প্রবাসী আয় বেড়েছে ১০৮ কোটি ৯০ লাখ ডলার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD