October 13, 2026, 10:35 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

সাবান ও পানি দিয়ে ধোয়া যাবে এই স্মার্টফোন

গ্লাস প্রোটেক্টর থেকে ব্যাক কভার সবই লাগিয়েছেন। তবুও ধুলো ময়লার হাত থেকে সাধের স্মার্টফোনটিকে বাঁচাতে পারছেন না? চিন্তায় চিন্তায় মাঝে মাঝেই চোখ চলে যায় সাধের ফোনটির দিকে। কিন্তু, আর মনে হয় আপনাকে বেশিদিন ভাবতে হবে না। কারণ তারা এই সমস্যার সমাধানসূত্র বের করে ফেলেছে বলে দাবি করেছে জাপানের একটি সংস্থা। এখন ময়লা জমলেই পানি ও সাবান দিয়ে অনায়াসেই ধুয়ে ফেলতে পারবেন আপনার স্মার্টফোনটিকে।

বাজারে ওয়াটারপ্রুফ স্মার্টফোন বেশ কয়েকদিন আগেই এসেছে। কিন্তু, সাবান দিয়ে স্নান করাতে পেরেছেন কি? তারাই প্রথম এই রকম হ্যান্ডসেট বাজারে আনতে চলেছে বলে দাবি জাপানের ওই টেলিকম সংস্থার। ওই সংস্থার মুখপাত্র বলেন, “ফোনটিকে ৭০০ বারের বেশি ধুয়ে পরীক্ষা করে দেখেছে আমাদের ডেভলপমেন্ট টিম।” তাদের অনলাইন বিজ্ঞাপনেও এই বিষয়টি তুলে ধরেছে সংস্থাটি। যেখানে দেখা যাচ্ছে, একটি শিশু খাবারের প্লেটে ফোনটিকে ফেলে দেয়। তা দেখে বাড়ির অন্যরা চিন্তিত হয়ে পড়লেও সবাইকে আশ্বস্ত করতে দেখা যায় শিশুটির মাকে, যিনি নোংরা হলেই জল দিয়ে ফোনটিকে ধুয়ে নেন। তবে সব ধরনের সাবান দিয়ে এটি ধোয়া যাবে না বলে সংস্থার তরফে সতর্ক করে দেওয়া হয়েছে। তবে আপাতত শুধু জাপানের বাজারেই মিলবে এই স্মার্টফোন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD