October 13, 2026, 10:35 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

স্যামসাং গ্যালাক্সি এস৭, গুজবে চড়ছে উত্তেজনা

২০১৬ সালেই আসবে স্যামসাংয়ের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগমিপ  স্মার্টফোন গ্যালাক্সি এস৭। ইতিমধ্যে গুজব ছড়িয়েছে যে, আগের এস৬-এর চেয়ে এর দাম ১০ শতাংশ কম হবে। ধারণা করা হচ্ছে, এস৬-এর মতোই আগামী বছরের ফেব্রুয়ারির দিকেই এর উদ্ভোধন হবে। ইন্টারনেটে একাধিক উৎস থেকে এর সম্পর্কে নানা তথ্য ছড়াচ্ছে। স্যামমোবাইল এক প্রতিবেদনে জানায়, গ্যালাক্সি এস৭-এ থাকছে তাদের নিজস্ব এক্সিনোস ৮৮৯০ চিপসেট। অন্য কোনো ভ্যারিয়েন্টের জন্যে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ এসওসি চলবে এতে। এ ধরনের তথ্য চাইনিজ ওয়েবসাইট ওয়েবো-তে দেওয়া হয়েছে।

তাইওয়ানস ইকোনমিক ডেইলি নিউজে বলা হয়, স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসরের গরম হয়ে যাওয়ার বিষয়টি স্যামসাং কোনো হিটিং পাইপের দ্বারা সমাধানের চেষ্টা করবে। কোরিয়ান টাইমস-এ বলা হয়, নতুন ফ্ল্যাগশিপের ডিজাইনে সামান্য পরিবর্তন আসতে পারে। মেটাল এবং গ্লাসের ডিজাইন থাকতে পারে। এ দুয়ের সমন্বয়ে দারুণ একটি দেহ গ্যালাক্সি এস৭ পাবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া পিক্সেল ও পারফরমেন্সের গুণগত মান অবশ্যই আগেরগুলো চেয়ে বেশি হবে। এতে থাকবে টাইপ-সি ইউএসবি এবং মাইক্রোএসডি স্লট। অর্থাৎ মাইক্রোএসডি স্লটটি ফেরত আনা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD