October 14, 2026, 2:45 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

অধিকাংশ রোগের প্রাকৃতিক ওষুধ পেঁপে!

যমুনা নিউজ বিডি: শরীর সুস্থ রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় ফল রাখা অত্যন্ত জরুরি। তবে কোন ফল কখন খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়, তা জানা দরকার। আমাদের আশপাশে এমন অনেক ফল আছে, যেগুলো নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, হজম শক্তি উন্নত হয় এবং দীর্ঘস্থায়ী নানা রোগের ঝুঁকি কমে যায়।

এমনই একটি সহজলভ্য ফল হলো পেঁপে। অবাক হওয়ার মতো হলেও সত্যি, পেঁপেতে এমন অনেক উপাদান রয়েছে যা শরীরকে অধিকাংশ রোগের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।

বিশেষজ্ঞরা বলেন, সঠিক সময়ে সঠিক ফল খেলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজমশক্তি ভালো থাকে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমে যায়। পেঁপে সহজলভ্য একটি ফল। যা নিয়মিত খেলে নানা রোগকে দূরে রাখা সম্ভব। চলুন পেঁপের নানাবিধ স্বাস্থ্যগুণ সম্পর্কে জেনে নিই:

ভিটামিন সি সমৃদ্ধ

পেঁপে ভিটামিন সি-এর অন্যতম বড় উৎস। একটি মাঝারি আকারের পেঁপে খেলে দৈনিক ভিটামিন সি-এর প্রয়োজনীয়তার ১০০ শতাংশেরও বেশি পূরণ হয়। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন সি টি-লিম্ফোসাইট ও বি-লিম্ফোসাইটের কার্যক্ষমতা বাড়ায়, যা শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সুরক্ষা দেয়।

হজমে সহায়ক

প্রতি কাপে পেঁপেতে প্রায় ২.৫ গ্রাম খাদ্যতন্তু থাকে। এতে থাকা ডায়েটারি ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং হজমশক্তি বাড়ায়। পেঁপের প্রাকৃতিক এনজাইম পাপাইন প্রোটিন ভাঙতে সাহায্য করে এবং পুষ্টি উপাদানের শোষণ সহজ করে। পাশাপাশি, এতে প্রদাহবিরোধী ও অ্যান্টিভাইরাল গুণও রয়েছে।

প্রদাহ কমায়

পেঁপেতে থাকা ভিটামিন এ, বিটা ক্যারোটিন ও লাইকোপিন শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। এসব অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমিয়ে রোগ প্রতিরোধে সহায়তা করে। বিশেষজ্ঞদের মতে, লাইকোপিন হৃদ্‌রোগ, প্রোস্টেট ক্যানসারসহ কিছু জটিল রোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে।

সহজলভ্য এই ফলটি নিয়মিত খেলে হজমশক্তি বাড়ানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও দীর্ঘস্থায়ী রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD