October 14, 2026, 2:43 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

হাঁসের মালাইকারি রাঁধবেন যেভাবে

যমুনা নিউজ বিডি: হাঁসের মাংস খাওয়ার উপযুক্ত সময় হলো শীতকাল। শীত এলেই হাঁসের মাংস আর রুটি খাওয়ার যেন ধুম পড়ে যায়। হাঁস ভূনা কিংবা ঝাল

কারি তো খাওয়া হয়ই, আজ তবে শিখে নিন হাঁসের মালাইকারি তৈরির রেসিপি-

উপকরণ : হাঁসের মাংস ১ কেজি, নারিকেলের ঘন দুধ ২ কাপ, নারিকেল মিহি বাটা ১ টেবিল চামচ, টক দই আধা কাপ (দই বেশি টক হলে পানি ঝরিয়ে নিন), আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, জিরা বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জায়ফল+জৈয়ত্রী গুঁড়া কোয়ার্টার চা চামচ, গরম মশলা গুঁড়া ১ চা চামচ, এলাচ, দারুচিনি, তেজপাতা ২-৩টি করে, তেল, ঘি, কোয়ার্টার কাপ, লবণ স্বাদমতো, ক্রিম ২+২ টেবিল চামচ, চিনি ১ চা চামচ।

প্রণালি : হাঁস চামড়াসহ টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে টকদই দিয়ে মেখে রাখুন ১ ঘণ্টা। কড়াইতে তেল, ঘি দিয়ে পেঁয়াজ ভেজে অর্ধেকটা ভাজা পেঁয়াজ তুলে রাখুন। গরম মশলা গুঁড়া, তুলে রাখা পেঁয়াজ ভাজা ও ক্রিম ছাড়া সব মশলা আধা কাপ পানি দিয়ে কষিয়ে নিন। মাংস দিয়ে কষিয়ে অর্ধেক নারিকেল দুধ ও ২ কাপ গরম পানি দিয়ে মাংস সেদ্ধ ও কষা কষা করে নিন। মাংস সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজনে আরও পানি দিন। মাংস সেদ্ধ হয়ে ঝোল মাখা মাখা হলে বেরেস্তা, গরম মশলা গুঁড়া ও ২ টেবিল চামচ ক্রিম দিয়ে কম আঁচে ২০ মিনিট দমে রাখুন। নামিয়ে পরিবেশন পাত্রে অবশিষ্ট ক্রিম দিয়ে পরিবেশন করুন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD