October 14, 2026, 9:33 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

এনবিআরের নতুন সিদ্ধান্ত

যমুনা নিউজ বিডি:  ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ উদ্যোগের অংশ হিসেবে এখন থেকে প্রতি মাসে ‘মিট দ্য বিজনেস’ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান।

বুধবার (৩ সেপ্টেম্বর) এনবিআরের এ সূত্রে জানা গেছে এ তথ্য।

অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান ও সদস্যরা সরাসরি ব্যবসায়ীদের কাছ থেকে কাস্টমস, আয়কর ও ভ্যাট-সংক্রান্ত মাঠপর্যায়ের সমস্যা শুনবেন। এতে ব্যবসায়ী সমাজের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে, যা সমাধানমূলক কার্যকর পদক্ষেপ নিতে এনবিআরকে সহায়তা করবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এনবিআরের মাল্টিপারপাস হল রুমে (কক্ষ নং-৩০১) অনুষ্ঠিত হবে এ মাসের ‘মিট দ্য বিজনেস’। অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী ব্যবসায়ী প্রতিনিধিদের অনলাইনে নির্ধারিত ফরম পূরণের আহ্বান জানিয়েছে এনবিআর।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত এ সংলাপ ব্যবসা-বাণিজ্যের পরিবেশকে আরও গতিশীল করবে এবং রাজস্ব আহরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD