October 14, 2026, 5:45 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ডায়াবেটিসের মহৌষধ এই শাক, জেনে নিন আরও উপকারিতা

যমুনা নিউজ বিডি: বাংলাদেশের গ্রামীণ জনপদে সহজলভ্য এক ভেষজ শাক হলো উষনি শাক। গ্রামীণ হাটবাজারে এটি সহজেই পাওয়া যায়। পুষ্টিগুণ ও ঔষধি গুণের কারণে উষনি শাক এখন শহুরে বাজারেও জনপ্রিয় হয়ে উঠছে। এটি একটি গুল্মজাতীয় ওষুধি উদ্ভিদ। ফুল, পাতা, শিকড় সব অংশেই রয়েছে নানা উপকার।

পুষ্টিগুণ: উষনি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’, ‘সি’, ক্যালসিয়াম, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে সতেজ রাখতে সহায়তা করে।

এই শাকে যেসব ওষুধি গুণাগুণ আছে তা দেখে নেওয়া যাক:

দাঁতের ব্যথা: এই শাকের ফুল মুখে নিয়ে কিছুক্ষণ চিবালে দাঁতের ব্যথা উপশম হয়।

শ্বাসকষ্ট ও অ্যালার্জি: এজমা, অ্যালার্জি ও বাতের ব্যথায় উপকারী। নিয়মিত খেলে উপশম হয়।

রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে: উচ্চ রক্তচাপ ও রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

স্ট্রোক ও ক্যান্সার প্রতিরোধে: শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে স্ট্রোক ও ক্যান্সারের ঝুঁকি কমায়।

ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংসকারী: ফ্লু, যক্ষ্মা, দাদসহ সংক্রামক রোগ প্রতিরোধে কার্যকরী।

অ্যান্টি-এজিং ও প্রসাধনী গুণ: ত্বকের বয়সের ছাপ কমাতে এবং উজ্জ্বলতা বাড়াতে ব্যবহৃত হয় প্রসাধনীতেও।

চুলের যত্নে অনন্য: এই শাক দিয়ে তৈরি তেল বা রস ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়। চুলের গোড়া মজবুত হয়। খুশকি ও মাথার ত্বকের সমস্যা দূর হয় ও অকালে চুল পাকা রোধ হয়। সেই সাথে চুলের উজ্জ্বলতা বাড়ে।

নাকের সমস্যা সমাধানে: পাতার রস নাকে দিলে অনেক উপকার পাওয়া যায়।

. নাক বন্ধ হওয়া

. নাক দিয়ে পানি পড়া

. অতিরিক্ত হাঁচি

.নাকের মাংস (পলিপাস)।

মাথাব্যথা সম্পূর্ণ ভালো হয় ইনশাআল্লাহ।

রুচি ও ওজন বৃদ্ধিতে সহায়ক: রান্না করে খেলে খাবারে রুচি বাড়ে, ওজনও বৃদ্ধি পায় শরীর স্হায়ী ভাবে মোটা হয়।।

চর্মরোগ ও চুলকানিতে উপকারী: শরীরের যে কোনো চুলকানি, দাদ, একজিমা ও চর্মরোগে পাতার রস খুব উপকার দেয়।

ফিস্টুলা ও মলদ্বারের গুটিতে ব্যবহার: পাতার রস ও সরিষার তেল মিশিয়ে লাগালে ফিস্টুলা ও গুটি সম্পূর্ণ ভালো হয়।

ওষুধি গুণাগুণ:

জ্বর ও সর্দি-কাশিতে উপকারী: উষনি শাক শরীর ঠান্ডা রাখে এবং জ্বর-সর্দিতে দ্রুত আরোগ্য দেয়।

হজম শক্তি বৃদ্ধি করে: নিয়মিত খেলে গ্যাস্ট্রিক ও বদহজমের সমস্যা কমে যায়।

রক্ত পরিষ্কার করে: শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দিতে সাহায্য করে।

চর্মরোগে কার্যকর: বিভিন্ন ত্বকের সমস্যায় উষনি শাক ভেষজ ওষুধের মতো কাজ করে।

রক্তশূন্যতা দূর করে: আয়রনসমৃদ্ধ হওয়ায় এটি অ্যানিমিয়া রোগীদের জন্য উপকারী।

ব্যবহারের উপায়:

. শাকের মতো রান্না করে খাওয়া যায়

. পাতার রস নাকে ব্যবহার

. রস ও তেল মিশিয়ে বাহ্যিকভাবে ব্যবহার

. তেল তৈরি করে মাথায় ব্যবহার।

এই গাছকে বলা হয় “ইলেকট্রিক প্ল্যান্ট” কারণ এর পাতা ছুঁলে ঝাঁকি মতো অনুভূতি হয়। প্রাচীন ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসায় এই গাছের ব্যবহার বহুদিনের।

চিকিৎসক পরামর্শ: প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসায় উষনি শাককে গুরুত্বপূর্ণ ভেষজ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে যেকোনো ভেষজ শাক নিয়মিত ওষুধ হিসেবে খাওয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD