October 14, 2026, 3:41 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

হাঁসের মাংস ভুনার রেসিপি

যমুনা নিউজ  বিডি: হাঁসের মাংসের সঙ্গে চালের আটার রুটি আমাদের দেশের জনপ্রিয় একটি খাবার। আপনি যদি ঘরেই তৈরি করে সবাইকে চমকে দিতে চান তাহলে সেজন্য জানতে হবে রেসিপি। চলুন তবে জেনে নেওয়া যাক হাঁসের মাংস ভুনার সবচেয়ে সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

হাঁসের মাংস- ২ কেজি

পেঁয়াজ কুচি- ২ কাপ

রসুন বাটা- ১ টেবিল চামচ

আদা বাটা- ২ টেবিল চামচ

তেজপাতা- ২টি

এলাচ- ৫টি

লবঙ্গ- ৪টি

দারুচিনি- ২টি

আস্ত গোলমরিচ- ১০টি

শাহী গরম মসলা গুঁড়া- ১ টেবিল চামচ

হলুদের গুঁড়া- দেড় চা চামচ

জিরা গুঁড়া- ১ টেবিল চামচ

ভাজা জিরা- গুঁড়া ১ টেবিল চামচ

ধনিয়া গুঁড়া- ১ টেবিল চামচ

শুকনো মরিচ বাটা- দেড় টেবিল চামচ

সরিষার তেল- পরিমাণমতো

সয়াবিন তেল- পরিমাণমতো

আস্ত কাঁচা মরিচ- ৪-৫টি

গরম পানি- ২ কাপ

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

হাঁস চামড়াসহ টুকরা করে নেবেন। এরপর ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। একটি হাঁড়িতে তেল গরম করে তাতে আস্ত গরম মসলা দিয়ে এক মিনিট ভেজে পেঁয়াজ ও আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার ভাজা জিরা গুঁড়া আর শাহী গরম মসলা বাদে অন্য সব মসলা দিয়ে কষাতে হবে। মসলা কষানো হলে তাতে হাঁসের মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন। মিনিট পনেরো এভাবে কষান। এরপর গরম পানি আর লবণ দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে ঢেকে সেদ্ধ হতে দিন। মাংস সেদ্ধ হয়ে ভুনা ভুনা হয়ে এলে শাহী গরম মসলা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাত, চালের আটার রুটি, পরোটা, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে খেতে বেশি ভালো লাগবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD