October 14, 2026, 2:43 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

চিকেন মালাই কাবাব রেসিপি

যমুনা নিউজ বিডি: ভোজনরসিক বাঙালির খাওয়ার পাতে রোজই হরেকরকম খাবার থাকে। ঘরে অতিথি বা বন্ধুবান্ধব এলে মজার কিছু খাওয়াতে কে না চায়? অতিথি আপ্যায়নে খাবার পাতে রাখতে পারেন চিকেন মালাই কাবাব। কীভাবে তৈরি করবেন, জানুন রেসিপি-

উপকরণ:

মুরগির

মাংসের কিমা- ৫০০ গ্রাম
বড় পেঁয়াজ- ১টা
আদা-রসুন বাটা- ২ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি- ২ টেবিল চামচ
লবণ- স্বাদমতো
জিরা- দেড় টেবিল চামচ
গোটা গোলমরিচ- ১ টেবিল চামচ
গোটা ধনে- ২ টেবিল চামচ
চিলিফ্লেক্স- ১ টেবিল চামচ

ডিম- ১টি
ময়দা- ২ টেবিল চামচ
টমেটো কুঁচি- ১টি
বিস্কুটের গুঁড়ো- ২-৩ টেবিল চামচ
ফ্রেশ ক্রিম- আধা কাপ
গরমমশলা গুঁড়ো- আধা চা চামচ
মরিচ গুঁড়া- আধা চা চামচ
চাটমশলা- আধা চা চামচ
ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ

প্রণালি

জিরা, ধনে আর গোটা গোলমরিচ শুকনো তাওয়ায় ভেজে নিয়ে গুঁড়ো করে রাখুন। পেঁয়াজ গ্রেড করে পানি ঝরিয়ে নিন। এবার একটি বড় পাত্রে পানি ঝরানো কিমা ও পেঁয়াজ খুব ভালো করে মেখে নিন।

এবার একে একে ওই মিশ্রণে আদা-রসুন বাটা, কাঁচা মরিচ কুচি, লবণ মিশিয়ে খুব ভালো করে মেখে নিন। সেই মিশ্রণে এরপর ভাজা মশলার গুঁড়ো, চিলিফ্লেক্স, একটি ডিম, বিস্কুটের গুঁড়ো, টমেটো কুচি ভালো করে মেখে নিন।

এবার হাতে তেল মেখে মিশ্রণ থেকে বড় বড় লেচি নিয়ে হাতের তালুতে রেখে পাতলা একটি কাঠির গায়ে শিক কবাবের আকারে গড়ে নিন চেপে চেপে।

কড়াইয়ে তেল আর ঘিয়ের মিশ্রণ গরম করে কবাবগুলো বাদামি করে ভেজে নিন। এবার একটি পাত্রে ক্রিম, গরমমশলা গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনেপাতা কুচি, চাটমশলা ভালো করে মিশিয়ে নিন।

গরম গরম কবাবগুলোর গায়ে আলতোভাবে ক্রিমের মিশ্রণটি মাখিয়ে পরিবেশন করুন মালাই চিকেন কবাব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD