October 14, 2026, 7:38 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

দিনে কয়টি ডিম খাওয়া নিরাপদ?

যমুনা নিউজ বিডি: অতি সুলভে পাওয়া একাধিক পুষ্টিগুণে ভরপুর একটি খাবারের নাম হলো ডিম। পুষ্টির চাহিদা পূরণ করতে পুষ্টিবিদরা নিয়মিতই খাওয়ার পরামর্শ দেন। তাই বলে কি দিনে নিজের ইচ্ছা মতো ডিম খাওয়া যাবে?
ডিমে রয়েছে ভিটামিন, খনিজ, প্রোটিন, ফ্যাট, ক্যারোটিনয়েডস, লিউটিন, জিয়াজ্যান্থিনের মতো নানা পুষ্টি উপাদান। তাই শিশু থেকে শুরু করে বয়স্ক সব বয়সীরাই ডিম খেতে পারবেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ডিম পুষ্টিকর হলেও দিনে অনেকগুলো ডিম খেলে শরীরে তা খারাপ প্রভাব ফেলে। এ প্রসঙ্গে কলকাতার ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের প্রধান ডায়েটিশিয়ান মীনাক্ষী মজুমদার মনে করেন, কাজের ধরণ কিংবা শরীরের রোগ ভেদে ডিম খাওয়ারও ভিন্নতা রয়েছে।

যেমন সুস্থ ব্যক্তিরা দিনে একটি ডিমই খেতে পারবেন। যা থেকে ৬ গ্রাম প্রোটিন পাওয়া যাবে। আর শুধু
ডিমের সাদা অংশ খেতে পারেন সর্বোচ্চ ৪ টি।

যারা নিয়মিত শরীরচর্চা বা বেশি শারীরিক পরিশ্রম করেন তারা দিনে ২ টি কিংবা ৮ টি ডিমের সাদা অংশ খেতে পারেন। এমন ব্যক্তিদের শরীর ডিমের প্রোটিন খুব সহজে গ্রহণ করে নেয়। যার কারণে তাদের পেশির সক্ষমতা বৃদ্ধি পায়।

যাদের ডায়াবেটিস রয়েছে কিংবা রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি তারা কোনো ভাবেই ডিমের কুসুম খেতে পারবেন না। শুধু মাত্র ১ টি ডিমের সাদা অংশই খেতে পারবেন।

বিশেষজ্ঞরা বলছেন, ডিমের সব গুণাগুণ পেতে হলে ডিম সবসময় সিদ্ধই খেতে হবে। কখনই ননস্টিক কড়াইয়ে ডিমের পোচ খেতে পারেন। তবে কোনোভাবেই ডিমের ওমলেট বা অর্ধসিদ্ধ ডিম খাবেন না। এতে ডিমের সম্পূর্ণ পুষ্টি পাওয়া থেকে আপনি বঞ্চিত হবেন আবার পেটের নানা গোলযোগেও ভুগতে পারেন। তবে অ্যালার্জি কিংবা ক্রনিক কিডনি ডিজিজের স্টেজ টু বা থ্রি-র রোগীরা ডিম খাওয়া এড়িয়ে চলবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD