October 14, 2026, 2:44 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

মজাদার ম্যাংগো লাচ্ছি বানাবেন যেভাবে

যমুনা নিউজ বিডি: পাকা আম দিয়ে মজাদার ম্যাংগো লাচ্ছি বানিয়ে ফেলতে পারেন। গরমে একরাশ স্বস্তি দিতে এই পানীয়ের জুড়ি নেই। আবার পুষ্টিগুণের দিক থেকেও অনন্য সুস্বাদু এই লাচ্ছি।

উপকরণ
পাকা আমের টুকরো- ২ কাপ
দই- ২ কাপ
তরল দুধ- সামান্য (ঐচ্ছিক)
এলাচ গুঁড়া অথবা গোলাপজল- আধা চা চামচ
চিনি- স্বাদ মতো
পুদিনা পাতা- কয়েকটি
প্রস্তুত প্রণালি
ব্লেন্ডারে চিনি, পুদিনা পাতা, এলাচ গুঁড়া ও আমের টুকরা ব্লেন্ড করে নিন একসঙ্গে। কয়েক টুকরা বরফ ও দই মিশিয়ে আবার ব্লেন্ড করুন। যদি লাচ্ছি বেশি ঘন খেতে না চান তাহলে প্রয়োজন মতো তরল দুধ মিশিয়ে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে উপরে আমের টুকরো, পেস্তা বাদাম কুচি অথবা পছন্দ মতো ফলের টুকরো সাজিয়ে পরিবেশন করুন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD