October 14, 2026, 3:42 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বৃষ্টির দিনে সন্ধ্যার নাস্তায় থাকুক চিকেন কর্ন স্যুপ

যমুনা নিউজ বিডি: শীতে উষ্ণতা বাড়াতে কাজ করে বিভিন্ন ধরনের খাবার। তার মধ্যে স্যুপ অন্যতম। এই শীতে এক বাটি গরম স্যুপ পেলে আর কী চাই! বিশেষ করে শীতের বিকেল স্যুপ খেতে বেশ লাগে। স্যুপ হয় নানা ধরনের। চিকেন কর্ন স্যুপ তৈরি করে নিতে পারেন বাড়িতেই। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

হাড় ছাড়া মুরগির মাংস- ৫০০ গ্রাম

ডিম- ২টি

চিকেন স্টক- ৬ কাপ

ভুট্টার দানা- ১৫০ গ্রাম

সয়াসস- ১ টেবিল চামচ

কর্ন ফ্লাওয়ার- ৩ টেবিল চামচ

সাদা ভিনেগার- ১ টেবিল চামচ

গোলমরিচের গুঁড়া-১ চা চামচ

টেস্টিং সল্ট- ১/২ চা চামচ

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

মুরগির মাংস লম্বা করে টুকরা করে নিন। এবার তার সঙ্গে এক টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, সয়াসস, ভিনেগার, লবণ, টেস্টিং সল্ট ও গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখুন পনেরো মিনিটের মতো।

একটি বড় হাঁড়িতে চিকেন স্টক নিয়ে তাতে মাংসের টুকরাগুলো দিন। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে একটি পাত্রে এক কাপ ঠান্ডা পানিতে দুই টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার গুলিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে দিন। এরপর ডিম দুটি ভেঙে ফেটিয়ে নিন। এবার ধীরে ধীরে স্যুপের সঙ্গে মিশিয়ে দিন। অনবরত নাড়তে থাকবেন। এভাবে আরও তিন-চার মিনিট রান্না করে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD