October 13, 2026, 11:36 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

‘অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স, কেউ আইনের ঊর্ধ্বে নয়’

যমুনা নিউজ বিডি: অপরাধী যে-ই হোক, তার রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই হবে তার পরিচয়, কেউ রাষ্ট্রের ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বুধবার (২৯ জুলাই) হাটহাজারী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাটহাজারীতে সব ধরনের অপরাধ ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

প্রতিমন্ত্রী জানান, কয়েক দিন আগে ঘটে যাওয়া চাঁদাবাজির ঘটনায় দায়ের করা মামলায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সরাসরি ঘটনার সঙ্গে জড়িত ছিল। বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে বলে তিনি আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছে। কিন্তু কোনো দলের পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না। যে কোনো দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস বা সামাজিক অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, কেউ যদি দলের নাম ব্যবহার করে অন্যায় করার চেষ্টা করেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ত্রাসীর কোনো দল, গোত্র বা পরিচয় নেই। অন্যায়ের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।

গত ১৯ বছর ধরে হাটহাজারীর সুখ-দুঃখ, বিপদ-আপদে তিনি যেমন পাশে ছিলেন, ভবিষ্যতেও সন্তান ও ভাই হিসেবে সব সময় তাদের পাশে থাকবেন বলে উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD