October 13, 2026, 11:36 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

দুদক ও পিএসসিতে নতুন সচিব

যমুনা নিউজ বিডি: দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারি কর্মকমিশনে (পিএসসি) নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দুদকের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান। তিনি বর্তমান সচিব মোহাম্মদ খালেদ রহীমের স্থলাভিষিক্ত হয়েছেন।

অন্যদিকে পিএসসির সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান মো. ফজলুর রহমান। তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলামকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD