October 13, 2026, 11:37 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ইরাকের ৭ প্রদেশে যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা, নিহত ২০

যমুনা নিউজ বিডি: ইরাকের অন্তত সাতটি প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় শিয়া মিলিশিয়া জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) অন্তত ২০ জন যোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাগদাদ, ওয়াসিত, নিনাওয়া, বসরা, কিরকুক, কারবালা এবং দিয়ালা প্রদেশের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যুদ্ধবিমান যৌথভাবে হামলা চালায়।

রাষ্ট্রীয় সমর্থনপুষ্ট আধাসামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) জানিয়েছে, নিহত ও আহতের এই সংখ্যা প্রাথমিক। মাঠপর্যায়ের মূল্যায়ন শেষ হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রতিবেদন অনুযায়ী, গত ৭২ ঘণ্টায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ড্রোন হামলার জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এবং সৌদি বিমান বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

হামলায় পিএমএফের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা, সামরিক যান এবং অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, ইরাক সরকার এ হামলাকে দেশের আইন ও সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ হিসেবে উল্লেখ করে পরিস্থিতি পর্যালোচনায় উচ্চপর্যায়ের জরুরি বৈঠক আহ্বান করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD