October 14, 2026, 10:30 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বৃষ্টির দিনে পাতে রাখুন ঝুরা মাংসের খিচুড়ি

যমুনা নিউজ বিডি: বৃষ্টির দিনে যদি পাতে থাকে গরম গরম খিচুড়ি আর সঙ্গে ঝালঝালা ঝুরা মাংস, তবে জমে উঠবে মধ্যাহ্নভোজ কিংবা পরিবারের একসাথে বসা বিকেলের খাওয়াটা। চলুন জেনে নেই কীভাবে তৈরি করবেন আশুরার ছুটির আয়োজনে উপযুক্ত এই রসনার তৃপ্তিদায়ক খাবার দুটি।

ঝুরা মাংস তৈরির উপকরণ:

গরুর চাকা মাংস – ৪ কেজি
পেঁয়াজ কুচি – ১ কেজি
আদাবাটা – ৬ টেবিল চামচ
রসুনবাটা – ৩ টেবিল চামচ
দারুচিনি – ৬ টুকরো
এলাচ – ১০-১২টি
তেজপাতা – ৪টি
লবণ স্বাদমতো
তেল দুই কাপ

ঝুরা মাংস তৈরির প্রণালি:
প্রথমে গরুর মাংস ধুয়ে ছোট ছোট টুকরো করে পানি ঝরিয়ে নিন। এবার একটি বড় পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিন। এরপর আদা, রসুনসহ সব গরম মসলা দিয়ে মসলা কষিয়ে নিন। এখন এতে মাংস দিয়ে দিন এবং মসলা ও মাংস একসঙ্গে ভালোভাবে মেশান।

অল্প আঁচে ঢেকে দিন, সময় নিয়ে রান্না করুন, এটাই মূল কৌশল। মাংস ধীরে ধীরে নরম হয়ে ভেঙে যেতে থাকবে। মাংস যত বেশি সময় রান্না করবেন, ততই তা ঝুরঝুরে ও সুস্বাদু হবে। পানি একেবারে শুকিয়ে গিয়ে যখন মাংস তেল ছাড়বে এবং আঁশ ভেঙে যাবে, তখন চুলা থেকে নামিয়ে নিন।

আশুরার ছুটিতে পাতে রাখুন ঝুরা মাংসের খিচুড়ি

ছুটির দিনে বিকেলের নাস্তায় রাখুন মাছের পাকোড়া
বৃষ্টি হোক বা রোদ, আনারসের সালাদেই মিলবে প্রশান্তি
মাংস-খিচুড়ি তৈরির উপকরণ:
কাটারিভোগ চাল – ১ কেজি
মুগ ডাল – ২ কাপ
মসুর ডাল – ১ কাপ
আদাবাটা – ১ টেবিল চামচ
আদা কুচি – ১ টেবিল চামচ
রসুনবাটা – ১ টেবিল চামচ
দারুচিনি – ৪ টুকরো
ছোট এলাচ – ৪টি
লবঙ্গ – ৭-৮টি
তেজপাতা – ২টি
শুকনা মরিচের গুঁড়া – ১ চা চামচ (স্বাদ অনুযায়ী)
হলুদ গুঁড়া – ১ চা চামচ
তেল – ৪ টেবিল চামচ
ঘি – ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি – আধা কাপ
কাঁচা মরিচ ফালি – ১০-১২টি
ঝুরা মাংস – ২ কাপ
বেরেস্তা – ২ টেবিল চামচ
লবণ স্বাদমতো

মাংস-খিচুড়ি তৈরির প্রণালি:
প্রথমে মুগ ডাল হালকা ভেজে নিন। এরপর চাল ও ডাল একসঙ্গে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। একটি বড় হাঁড়িতে তেল দিয়ে সব মসলা, আদা, রসুন, পেঁয়াজ কুচি, ঘি এবং লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। এরপর ধুয়ে রাখা চাল-ডাল মিশিয়ে দিন।

এবার তাতে দিন প্রায় ৪ লিটার গরম পানি। ঢেকে দিন, মাঝারি আঁচে রান্না হতে দিন। যখন দেখবেন চাল-ডাল প্রায় সেদ্ধ, পানি বেশ খানিকটা শুকিয়ে এসেছে, তখন মিশিয়ে দিন ঝুরা মাংস। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিন আরেকটু। শেষে ওপরে দিন বেরেস্তা আর কাঁচা মরিচ। চাইলে ঘি ছড়িয়ে দিতে পারেন বাড়তি স্বাদের জন্য।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD