October 14, 2026, 8:38 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

কাঠবাদাম যেভাবে খেলে শরীরে আসে দ্বিগুণ উপকার

যমুনা নিউজ বিডি: প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাদাম খাওয়ার উপকারিতা ছোটবেলা থেকেই অনেকে শুনে আসছি। ভিন্ন রকমের বাদামের মধ্যে আমন্ড বা কাঠবাদামের গুণাগুণ দারুণ। হুটহাট ক্ষুধা পেলে অফিসে কাজের ফাঁকে কিংবা বিকেলের নাস্তায় খাওয়া যায় এমন একটি স্বাস্থ্যকর খাবার হলো আমন্ড। আমন্ডে রয়েছে একাধিক উপকারী ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট। প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বির উৎস হওয়ায় যে কেউ আমন্ড খেতে পারেন। সঠিক পরিমাণে এগুলো খেলে শক্তি পাওয়া যায়। অনেকের অজানা আমন্ড কিছু জিনিসের সঙ্গে মিশিয়ে খেলে, তা শরীরে শক্তি বাড়ায়।
আমার আশেপাশের সেরা রেস্টুরেন্ট

জেনে নিন কী কী দিয়ে এই বাদাম খেলে মিলবে দ্বিগুণ উপকার—

আমন্ড ও দুধ: বাদাম ও দুধের মিশ্রণ খুবই ভালো এবং শরীরের জন্য টনিক হিসেবে কাজ করে। এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি পাওয়া যায়, তাই এটি সব বয়সের নারী-পুরুষ উভয়ের স্বাস্থ্যের জন্য উপকারী হবে। বাদামের দুধ পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক থাকবে, স্মৃতিশক্তিও উন্নত হবে, আপনি পর্যাপ্ত শক্তি পাবেন তাই আপনি ক্লান্ত ও দুর্বল বোধ করবেন না।

কাঠবাদাম স্মুদি: এছাড়াও আমন্ড যোগ করে পছন্দের স্মুদি তৈরি করতে পারেন। এর জন্য দুধ, কলা, প্রোটিন শেক উপকারী বীজ এবং আমন্ড মিশিয়ে নিতে পারেন। এতে শরীরে তাৎক্ষণিক শক্তি আসবে।
আমন্ড এবং ওটস: ওটসকে কার্বোহাইড্রেটের সেরা উৎস হিসাবে বিবেচনা করা হয়। ওটসে আমন্ড যোগ করে খুব ভালো কম্বিনেশন তৈরি করা যেতে পারে। আপনি এই খাবার থেকে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন তিনটিই পাবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD