October 13, 2026, 11:35 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

দিনে ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

যমুনা নিউজ বিডি: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও পরিবর্তনের লক্ষ্যে প্রতিদিন প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন। তার নেতৃত্বে নেওয়া সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।’

বুধবার (২৯ জুলাই) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) আয়োজিত ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন। কীভাবে দেশে পরিবর্তন আনলে দেশ এগিয়ে যাবে, তা নিয়ে তিনি সব সময় চিন্তা করেন। তার নেতৃত্বে যেসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হবে।”

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নানা আর্থিক ও কাঠামোগত সমস্যা থাকলেও তরুণদের শক্তি, মেধা ও অদম্য আকাঙ্ক্ষা দেশকে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় আশার জায়গা।

তিনি বলেন, “রাতারাতি সব সমস্যার সমাধান হবে—এমনটা ভাবার সুযোগ নেই। তবে দেশের তরুণেরা তাদের মেধা, সামর্থ্য ও দেশপ্রেম দিয়ে অসম্ভবকে সম্ভব করার সক্ষমতা দেখিয়েছে।”

দেশ গঠনে পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই একটি সুপরিকল্পিত রাষ্ট্র গঠনের কথা বলেছেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছেন।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ তাদের হাতেই। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকটসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের অংশগ্রহণ ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মির্জা ফখরুল আরও বলেন, “বাংলাদেশ অতীতেও বহু সংকট মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছে। এবারও দেশ সব বাধা অতিক্রম করে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি বলেন, ছাত্র-তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে শক্তিশালী নেতৃত্ব ও সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমান, অর্থনীতিবিদ জ্যোতি রহমান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া এবং বাংলাদেশ ডায়ালগের চেয়ারম্যান রুবাইয়াত মান্নান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD