October 13, 2026, 11:38 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

যমুনা নিউজ বিডি: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শিশুরা ফুলের মতো। তাদের প্রত্যেকের মধ্যেই সম্ভাবনাময় সুপ্ত প্রতিভা রয়েছে। সেই প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। এ লক্ষ্যেই বাংলাদেশ জিয়া শিশু একাডেমি শিশুদের প্রতিভা অন্বেষণ ও বিকাশে কাজ করে যাচ্ছে।

আজ রোববার রাজধানীতে চ্যানেল আইয়ে আয়োজিত জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনে যারা আজ প্রতিষ্ঠিত শিল্পী, তাদের অনেকেই বিভিন্ন প্রতিভা অন্বেষণমূলক আয়োজনের মাধ্যমে উঠে এসেছেন। নতুন প্রজন্মের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জানানো হয়, ‘যেখানে প্রতিভা, সেখানেই আমরা’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জিয়া শিশু একাডেমি ১৪তম বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করছে। ক্বেরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীতসহ বিভিন্ন বিষয়ে দেশের ১২টি জোনে প্রাথমিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি একক এবং একটি দলীয় বিষয়ে অংশ নিতে পারবে। প্রতিটি বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণের পাশাপাশি দুটি বিভাগে দুজনকে ‘শাপলাকুঁড়ি চ্যাম্পিয়ন’ ঘোষণা করা হবে। প্রতিযোগিতার প্রতিটি পর্ব চ্যানেল আই-এ প্রচারিত হবে। আগামী ২৬ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত নিবন্ধন চলবে। নিবন্ধনের বিস্তারিত তথ্য চ্যানেল আই এবং বাংলাদেশ জিয়া শিশু একাডেমির ওয়েবসাইটে পাওয়া যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় এমপি, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক হুমায়ুন কবীর, নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা ও ফাতেমা তুজ জোহরা।

এছাড়া উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী বিউটি, লায়লা, মৌমিতা বড়ুয়া এবং প্রতিযোগিতার প্রকল্প পরিচালক রাজু আলীম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভাবান শিল্পীরা উঠে আসবেন, যা দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD