October 13, 2026, 11:38 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

হুথিরা কোথায় থেকে হামলা চালাচ্ছে খুঁজেই পাচ্ছে না সৌদি আরব

যমুনা নিউজ বিডি: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পালটা হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ভোরে হঠাৎ চালানো এসব হামলার মুখে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যাওয়া কয়েকটি ফ্লাইট বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া উদ্ভূত পরিস্থিতির পর দক্ষিণ সৌদি আরবের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য জরুরি বার্তা এবং সাইরেন বাজানো হয়েছে।

সৌদি আরবের ধারণা যে তাদের তেলের ট্যাংকারে সাম্প্রতিক কিছু হামলার উৎপত্তি ছিল কামারান দ্বীপ থেকে। তবে মার্কিন সামরিক কর্মকর্তারা গত বছরই নিশ্চিত করেছিলেন যে কেবল হুদায়দাহ নয়, বরং নিজেদের নিয়ন্ত্রণাধীন সমগ্র অঞ্চলের যেকোনো স্থান থেকেই হুথিরা হামলা চালাতে সক্ষম।

সৌদি আরব বর্তমানে তাদের তেলবাহী জাহাজে হওয়া হামলাগুলোর প্রকৃত উৎস অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD