October 13, 2026, 11:37 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

গৃহযুদ্ধের পর প্রথমবার সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব

যমুনা নিউজ বিডি: সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কোনো জাতিসংঘ প্রধান হিসেবে শনিবার সিরিয়া সফরে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

তিন দিনের এই সফরে গুতেরেস সিরিয়ার রাজনৈতিক পরিবর্তন ও পুনর্গঠন প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করবেন। দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় যুদ্ধের পর নতুন কর্তৃপক্ষের নেতৃত্বে প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সরকার এক বছরেরও বেশি সময় আগে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে গুতেরেস ও তার প্রতিনিধি দলকে স্বাগত জানান।

২০০৯ সালে বান কি-মুনের সফরের পর গুতেরেসই প্রথম জাতিসংঘ মহাসচিব, যিনি সিরিয়া সফর করছেন। বান কি-মুনের সফরের সফরের দুই বছর পর শুরু হওয়া গৃহযুদ্ধে ৫ লাখের বেশি মানুষ নিহত হয় এবং ২০২৪ সালের ডিসেম্বরে আসাদের পতনের মধ্য দিয়ে তার শাসনের অবসান ঘটে।

শারা ক্ষমতায় আসার পর থেকে আন্তর্জাতিক সম্প্রদায় নতুন ইসলামপন্থী কর্তৃপক্ষকে শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি সিরিয়ার বহু জাতিগোষ্ঠী ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে অন্তর্ভুক্ত করে এমন একটি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছে।

সফরের আগে গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, মহাসচিব এই বিষয়টির ওপর জোর দেবেন যে, সিরিয়ার জন্য বর্তমান সুযোগ শুধু সংঘাত থেকে ঘুরে দাঁড়ানোর নয়; বরং তা হবে আরও স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও সব সিরীয় নাগরিকের জন্য সমৃদ্ধ এমন একটি ভবিষ্যতের ভিত্তি তৈরি করার সুযোগ।

তিনি আরও বলেন, গুতেরেস এই সফরে সিরীয় জনগণকে সহযোগিতা ও সমর্থন করার ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা পুনর্ব্যক্ত করবেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD