October 13, 2026, 11:38 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

যুদ্ধ হয় পুরোপুরি থামবে, নয়তো পুরো মধ্যপ্রাচ্যই যুদ্ধে জড়াবে: ইরান

যমুনা নিউজ বিডি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাত প্রসঙ্গে কড়া হুশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি সতর্ক করে বলেছেন, হয় পুরো অঞ্চল পুরোপুরি যুদ্ধমুক্ত হবে, নয়তো মধ্যপ্রাচ্যের সবগুলো দেশই এই সংঘাতে জড়িয়ে পড়বে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারব না, সেখানে অন্য কেউ-ও তেল বিক্রি করতে পারবে না। যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত না হয়, তবে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না। আর হরমুজ প্রণালির প্রকৃত নিরাপত্তা কেবল মার্কিন বাহিনীর অনুপস্থিতিতেই সম্ভব।

তিনি আরও জানান, হরমুজ প্রণালির পরিস্থিতি আর কখনো যুদ্ধপূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না। গালিবাফ সম্প্রতি বলেছিলেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি এখন ওয়াশিংটনের সঙ্গে যে-কোনো দরকষাকষিতে তেহরানের সবচেয়ে বড় হাতিয়ার এবং প্রতিরোধ ব্যবস্থা হয়ে উঠেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট উৎপাদিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির প্রায় ২০ শতাংশ এই হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হতো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD