October 14, 2026, 12:39 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

যমুনা নিউজ বিডি: ককরোচ জনতা পার্টির (সিজেপি) টানা আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল সিজেপি।

শনিবার সরকারের সঙ্গে সিজেপির তৃতীয় দফা বৈঠক হওয়ার কথা থাকলেও তার আগেই পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারীরা শুরু থেকেই জানিয়ে আসছিলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তারা আন্দোলন প্রত্যাহার করবেন না।

নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান গত ১০ দিনের ঘটনাপ্রবাহে দুঃখ প্রকাশ করেন। তবে তিনি পদত্যাগের বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি।

এর আগে সিজেপি প্রতিনিধিদের সঙ্গে সরকারের দুই দফা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় থাকায় শনিবার বিকেলে তৃতীয় দফার আলোচনার কথা ছিল। তার আগেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণা আসে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আন্দোলনের পরবর্তী কর্মসূচি বা সরকারের নতুন সিদ্ধান্ত সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD