October 14, 2026, 11:28 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

মুরগির পাখনার রেসিপির নাম কেন ‘বাফেলো উইংস’

যমুনা নিউজ বিডি: ‘বাফেলো উইংস’! এই যুগের জনপ্রিয় একটি খাবার । তবে রেস্তোরাঁর মেনুকার্ডে ‘বাফেলো উইংস’ লিখা দেখে আপনিও কি কখনও ভেবেছেন যে মহিষের সঙ্গে পাখনার কী সম্পর্ক! বিষয়টি শুনতে হাস্যকর হলেও বিষয়টি এখনও অনেকের অজানা। চলুন জেনে নেওয়া যাক এই নামের রহস্য।

১৯৬৪ সালের কথা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো শহরের একটি ছোট রেস্তোরাঁ ‘অ্যাঙ্কর বার’ এর মালিকের নাম ছিলো টেরেসা বেলিসিমো। সে সময় রেস্তোরাঁতে চিকেন ফ্রাই তৈরি করার পর মুরগির পাখনাগুলো হয় স্যুপে ব্যবহার করা হতো, অথবা বাতিল করে দেওয়া হতো। কিন্তু একদিন রাতে টেরেসা বেলিসিমো হঠাৎ করে তার ছেলে ও তার বন্ধুদের জন্য নাশতা হিসেবে একটি নতুন রেসিপি বানিয়ে ফেলেন।

চিকেন উইং বা মুরগির পাখাগুলো মচমচে করে ভেজে গরম সসে মাখিয়ে পরিবেশন করেন তিনি। সেই রাতেই এই খাবারটি এতটাই প্রসংশিত হয় যে পরদিন থেকেই সেটি রেস্তোরাঁর মেনুতে ‘বাফালো উইংস’ নামে ঢুকে পড়ে। ধীরে ধীরে এর স্বাদের গল্প ছড়িয়ে পড়ে আমেরিকায় – ম্যাকডোনাল্ডস, কেএফসি থেকে শুরু করে স্পোর্টস বারে, ফুটবল ম্যাচের সঙ্গে এক প্লেট গরম উইংস হয়ে ওঠে চরম জনপ্রিয় খাবার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD