October 14, 2026, 12:38 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

যমুনা নিউজ বিডি: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হওয়া আন্দোলন এবার আছড়ে পড়েছে কলকাতায়। দিল্লিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা ও ‘দমন-পীড়নে’র অভিযোগের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পশ্চিমবঙ্গের রাজধানীতে ‘মহামিছিল’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বামপন্থী আটটি ছাত্র ও যুব সংগঠনের ডাকে এই মিছিল অনুষ্ঠিত হয়। শিয়ালদহ স্টেশন থেকে শুরু হয়ে মিছিলটি ধর্মতলায় গিয়ে শেষ হয়।

প্রতিবাদে অংশ নেয় এসএফআই, এআইডিএসও, ডিওয়াইএফআই, পিডিএসএফ ও এআইএসএ। তাদের সঙ্গে এই মিছিলে যোগ দেন দিল্লির আন্দোলনকারী তরুণদের নতুন প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) সদস্যরাও। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বহু অভিভাবককেও মিছিলে পা মেলাতে দেখা যায়।

সকাল থেকেই শিয়ালদহ স্টেশন চত্বরে একটু একটু করে জমায়েত হতে থাকেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। পরে সেখান থেকে বিকেলে হাজারো মানুষের একটি বিশাল মিছিল ধর্মতলার দিকে রওনা দেয়। মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের শিক্ষা নীতি এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তীব্র সমালোচনা করে তার দ্রুত পদত্যাগ দাবি করা হয়।

প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে শিয়ালদহ ও ধর্মতলাসহ আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলে প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিপুলসংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD