October 14, 2026, 2:45 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ভারতে রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের আন্দোলন

যমুনা নিউজ বিডি: মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের শিক্ষার্থীদের আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) রাজধানী দিল্লির পাশাপাশি বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পাটনা, সুরাট ও লখনউসহ দেশের বিভিন্ন বড় শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লি সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার বিরোধী রাজনৈতিক দল এবং আন্দোলনের অন্যতম সংগঠক ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাদের সঙ্গে আলোচনা করে উত্তেজনা প্রশমনের চেষ্টা চালাচ্ছে।

এর আগের দিনই ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ব্যর্থতা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিরোধী নেতারা। এ সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে পুলিশ আটক করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

অবস্থান কর্মসূচি থেকে বিরোধী নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। তাদের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের ব্যর্থতা এবং শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এদিকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া সংকট নিরসনে সরকার আলোচনার উদ্যোগ নিলেও আন্দোলনকারীরা পিছু হটার কোনো ইঙ্গিত দেননি। তাদের ঘোষণা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশজুড়ে আন্দোলন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD