October 14, 2026, 2:43 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

উত্তপ্ত দিল্লি : সকাল থেকেই যন্তর মন্তরে বাড়ছে বিক্ষোভকারীদের ভিড়

যমুনা নিউজ বিডি: দিল্লির যন্তর মন্তর ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বুধবার (২২ জুলাই) সকাল থেকেই আন্দোলনস্থলে ভিড় বাড়তে শুরু করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন তারা।

শুধু ভারতে নয়, এই আন্দোলন ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক ও লন্ডনেও। ওয়াংচুকের সমর্থনে বিক্ষোভ হয়েছে এই দুই শহরেও। পিটিআই সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, অনশনরত ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের একটি ‘অ্যাডভোকেসি গ্রুপের’ সদস্যেরা নিউ ইয়র্ক ও সান হোসে শহরে বিক্ষোভ প্রদর্শন করেন। শুধু নিউ ইয়র্ক বা সান হোসেতেই নয়, লন্ডন ও ডাবলিনেও একই ধরনের বিক্ষোভ করেছেন ওই গ্রুপের সদস্যরা।

নিটে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে সোমবার সিজেপি’র সংসদ অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লি। পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের বাধা কাটিয়ে সোমবার দুপুরে সংসদ ভবনের কাছে পৌঁছে গিয়েছিলেন বিক্ষোভকারীরা। তবে শেষপর্যন্ত সংসদে পৌঁছোতে পারেননি তাঁরা। সিজেপি এবং বিরোধী নেতৃত্বের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে দমনমূলক আচরণ করেছে পুলিশ। সেই আচরণের প্রতিবাদে ২১ জুলাই মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অন্যান্য বিরোধী নেতারা। পরে তাদের আটক করে পুলিশ।

আটক অবস্থায় প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা, পুলিশের আচরণের জন্য সরকারের ক্ষমা প্রার্থনা এবং সংসদে বিষয়টি নিয়ে আলোচনা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD