October 14, 2026, 3:42 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি

যমুনা নিউজ বিডি: উজান থেকে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা ছুঁইছুঁই করছে। নদীটির পানি দ্রুত বাড়তে থাকায় তিস্তা পাড়ের নিম্নাঞ্চলে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। একইসঙ্গে নদী তীরবর্তী চরাঞ্চলের হাজারো মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আজ বুধবার (২২ জুলাই) সকাল ৬টার দিকে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পাহাড়ি ঢলের গতি যেভাবে অব্যাহত রয়েছে, তাতে যেকোনো সময় পানি বিপৎসীমা পার হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ঢলের পানি প্রবেশ করায় নদীতীরবর্তী নিচু এলাকার ফসলের ক্ষেত এরই মধ্যে তলিয়ে যেতে শুরু করেছে। হঠাৎ পানি ঢুকে পড়ায় উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন চরাঞ্চলের কৃষকেরা।

পানির প্রচণ্ড চাপ সামলাতে এবং ব্যারেজের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সবচেয়ে বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের সবকটি অর্থাৎ ৪৪টি জলকপাট (ফ্লাড গেট) খুলে দিয়েছে কর্তৃপক্ষ। ব্যারেজ রক্ষায় সেখানে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি রয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক নজরদারি রাখছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD