October 14, 2026, 2:47 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

‘মোদিজি দেশটা আপনার বাপের নয়’

যমুনা নিউজ বিডি: ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের আবহেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় সমালোচনা করেছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।

মঙ্গলবার ( ২১ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের মানুষ স্বৈরশাসকদের ঐতিহাসিক শিক্ষা দিতে পারে।

সংবাদ সম্মেলনে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, ‘একটু আগে মোদি সরকারের পুলিশ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে—গতকাল সোমবারের প্রতিবাদে যারা অংশ নিয়েছিল, তাদের সবার বিরুদ্ধে এফআইআর করা হবে। মোদিজি, এই দেশ আপনার বাপের নয়; এটি ১৪০ কোটি মানুষের। হুমকি দেওয়া বন্ধ করুন, অন্যথায় এ দেশের মানুষ আপনাকে এমন শিক্ষা দেবে যে, একনায়কের শোচনীয় পরিণতির কথা ইতিহাস মনে রাখবে।’

এর আগে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঙ্গা, সরকারি ও বেসরকারি সম্পত্তি বিনষ্ট এবং কর্তব্যরত সরকারি কর্মীদের ওপর হামলার অভিযোগে দিল্লি পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অন্তত পাঁচটি এফআইআর দায়ের করেছে। সহিংসতার পেছনে কোনো বড় ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখতে এবং সিসিটিভি ফুটেজ ও চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে আসামিদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।

পুলিশের দাবি, আন্দোলনকারীরা সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি করেছে এবং ১৫ থেকে ২০টি সরকারি গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় ইতোমধ্যে প্রায় ৭০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার মেডিকেল ভর্তির প্রবেশিকা পরীক্ষায় (NEET) প্রশ্নপত্র ফাঁসের সুষ্ঠু তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’র ব্যানারে হাজার হাজার শিক্ষার্থী সংসদ ভবন অভিমুখে বিক্ষোভ মিছিল করেন, যা পরবর্তীতে পুলিশের বাধা ও কাঁদানে গ্যাস প্রয়োগকে কেন্দ্র করে সংঘর্ষে রূপ নেয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD