October 14, 2026, 6:40 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

যমুনা নিউজ বিডি: ইউক্রেনের বাহিনীর হামলায় গেল এক সপ্তাহে দুই শিশুসহ অন্তত ৭০ জন রুশ বেসামরিক নাগরিক নিহত এবং ৩৬৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া।
মঙ্গলবার (২১ জুলাই) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত রোডিয়ন মিরোশনিক এ তথ্য জানান,
তিনি আরও জানান, গেল এক সপ্তাহে ইউক্রেনীয় হামলায় মোট ৪৩৩ জন বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে ৩৬৪ জন আহত এবং ৭০ জন নিহত। নিহতদের মধ্যে দুই শিশু ও আহতদের মধ্যে ১২ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে।
মিরোশনিকের দাবি, ইউক্রেনের হামলায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে বেলগোরোদ অঞ্চল, দোনেৎস্ক ও লুহানস্ক গণপ্রজাতন্ত্র, জাপোরিঝিয়া, খেরসন ও মস্কো অঞ্চলে।
তার তথ্যানুযায়ী, মোট আহত বেসামরিক নাগরিকদের ৯৭ শতাংশ, অর্থাৎ ৪২৩ জন ইউক্রেনের ড্রোন হামলায় আহত হয়েছেন।
রোডিয়ন মিরোশনিক অভিযোগ করেন, আন্তর্জাতিক মানবিক আইনের নীতিমালা লঙ্ঘন করে ইউক্রেন চিকিৎসাকেন্দ্র ও চিকিৎসা পরিবহনের ওপরও হামলা চালিয়েছে।
তিনি বলেন, ‘দোনেৎস্কের গোরলোভকায় ড্রোন হামলায় একটি অ্যাম্বুলেন্সের তিন কর্মী আহত হন। এ ছাড়া বেলগোরোদ অঞ্চলের শেবেকিনস্কি জেলার নোভো-তাভোলঝানস্কায়া মেডিকেল রিহ্যাবিলিটেশন হাসপাতালের ভবনের সামনের অংশ, জানালা ও ছাদ প্রথম-ব্যক্তি-দৃষ্টিভঙ্গি (এফপিভি) ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।’
রোডিয়ন মিরোশনিক আরও দাবি করেন, ইউক্রেন ড্রোন ব্যবহার করে বেসামরিক এলাকায় দূর থেকে বিস্ফোরক পুঁতে রাখার কার্যক্রমও অব্যাহত রেখেছে। এর ফলে ব্রিয়ানস্ক অঞ্চলের সেভস্কি জেলায় একজন চালক এবং গোরলোভকায় আরও দুই বেসামরিক ব্যক্তি আহত হন।
মিরোশনিকের দাবি, গেল এক সপ্তাহে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ৭ হাজার ১০০টিরও বেশি গোলাবারুদ নিক্ষেপ করেছে।
সূত্র : তাস

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD