October 14, 2026, 7:37 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

পরের বিশ্বকাপ কোথায়; ২০৩০, ২০৩৪—এর আয়োজক কারা!

যমুনা নিউজ বিডি: স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বিশ্বকাপ শেষ হলো কয়েক ঘণ্টাও হয়নি। এখনই ২০৩০ বিশ্বকাপ নিয়ে ভাবা বড্ড তাড়াতাড়ি হয়ে যায়। পরের বিশ্বকাপের পর্দা উঠবে ২০৩০ সালের ৮ জুন। এর মধ্যে নারী বিশ্বকাপ, ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার মতো বড় বড় টুর্নামেন্ট হবে। তবে চার বছর পর ফিফা বিশ্বকাপের আয়োজক কারা হবে, কোথায় বসবে পরের আসর সেটা নিয়ে কৌতূহল থাকা স্বাভাবিক।

২৪তম বিশ্বকাপ হতে যাচ্ছে শততম বর্ষপূর্তিতে। ১৯৩০ সালে ১৩ দল নিয়ে উরুগুয়ে এর প্রথম আসর খেলেছিল। স্বাগতিক হিসেবে তারাই হয়েছিল চ্যাম্পিয়ন।

২০৩০ বিশ্বকাপের মূল আয়োজ মরক্কো, পর্তুগাল ও স্পেন হলেও শতবর্ষ পূর্তি করতে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচ খেলা হবে। উরুগুয়ের মন্টেভিডিওতে ১৯৩০ ফাইনালের ভেন্যু এস্তাদিও সেন্তেনারিও—তে হবে একটি ম্যাচ। এছাড়া আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে এবং প্যারাগুয়ের আসুনসিয়নের এস্তাদিও ওসভাল্দো দমিঙ্গেজ দিব—এ হবে ম্যাচ।পর্তুগালের লিসবন ও পোর্তো, মরক্কোর কাসাব্লাঙ্কা, রাবাত, মারাকেশ, আগাদির, ফেজ ও তাঙ্গিয়েরের মতো ছয়টি শহরে হবে খেলা। স্পেনে ম্যাচের স্থান হবে মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, বিলবাও, সান সেবাস্তিয়ান, জারাগোজা, লাস পালমাস, ভ্যালেন্সিয়া ও ভিগো।

ম্যাচ আয়োজনের সুবাদে মরক্কো, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, পর্তুগাল ও স্পেন সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা পাবে।

উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে ৮ ও ৯ জুন তাদের প্রথম ম্যাচ খেলবে। ১৩—১৪ জুন ফিফা উদ্বোধনী অনুষ্ঠান করবে এবং বাকি সূচির খেলা শুরু হবে। ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে ২১ জুন। ফিফা এখনো ভেন্যু ঠিক করেনি।এদিকে ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। ২০২৪ সালের ডিসেম্বরে তারা ফিফার অনুমোদন পায়। এবারের মতো পরের দুটি আসরও হবে ৪৮ দলের। চৌত্রিশে পাঁচটি শহরে হবে বিশ্বকাপের ম্যাচ। এই আসরের ভেন্যু ও সময়সূচি এখনো চূড়ান্ত হওয়ার বাকি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD