October 14, 2026, 8:38 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

স্বাধীন সাংবাদিকতার আড়ালে অপসাংবাদিকতা করবেন না : আতিকুর রহমান রুমন

যমুনা নিউজ বিডি: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। সরকার সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতায় বিশ্বাস করে।
শনিবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে ‌সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আতিকুর রহমান রুমন বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। সরকার সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতায় বিশ্বাস করে।
তবে কিছু সাংবাদিক স্বাধীনতার সুযোগ নিয়ে বিভ্রান্তিকর ও দায়িত্বজ্ঞানহীন সংবাদ পরিবেশন করছেন, যা সাংবাদিকতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি বলেন, সরকারের সমালোচনা অবশ্যই করবেন। কিন্তু স্বাধীন সাংবাদিকতার আড়ালে অপসাংবাদিকতা করবেন না। দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে, আর অপপ্রচার শুধু বিভ্রান্তি সৃষ্টি করে।

সম্প্রতি এইচএসএস পরীক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ টেনে অতিরিক্ত প্রেস সচিব দাবি করেন, আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রকৃত সংখ্যা খুবই সীমিত ছিল। কিন্তু সেখানে বিপুলসংখ্যক মোবাইল সাংবাদিক উপস্থিত থাকায় ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD