October 14, 2026, 8:38 am
যমুনা নিউজ বিডি: ১০ অঞ্চলে পর্যায়ক্রমে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের চাষাড়ায় ওসমানী স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একসময় নারায়ণগঞ্জ থেকে অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছে। সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই এখানে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। প্রস্তাবিত স্পোর্টস ভিলেজে ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি আর্চারি, শুটিং, সাঁতারসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলার আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা থাকবে।
এসময় সরকারের নতুন ক্রীড়া কর্মসূচির মাধ্যমে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করা হচ্ছে বলে জানান তিনি। এছাড়াও, প্রথম আসরে প্রায় ১ লাখ ৬৮ হাজার অনলাইন নিবন্ধন হয়েছে। আগামীতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে, যাতে দেশের প্রতিটি ইউনিয়ন থেকে বিভিন্ন খেলায় দল গঠন করা সম্ভব হয় বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনের অন্যতম উপায়। শিশু-কিশোরদের মোবাইল ও অন্যান্য ডিভাইসের আসক্তি কমিয়ে মাঠমুখী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, ‘প্রতিটি ইউনিয়নে খেলার উপযোগী মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে প্রতিটি জেলায় একটি করে সুইমিং পুল নির্মাণ এবং দীর্ঘদিন অবহেলিত ফতুল্লা স্টেডিয়াম সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণের অর্থে নির্মিত কোনো প্রকল্পে নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। কোথাও অনিয়মের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে